সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৯:১৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:৪৯:০২ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এবং সাবেক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ স¤পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এবং আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন। ডা. মোহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সদস্য আব্দুস সোবহান রানা মিয়া, মোহাম্মদ মনোয়ার আলী, আব্দুল কাদির, মাসুক আহমদ, একে ওসমান গণি, মো. শওকত আলী, মোহাম্মদ আলী নুর ও নাজমা বেগম। সভায় বক্তারা পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন, পিকনিকের ব্যবস্থা, অন্তত ৭০ বছর বয়সী সদস্যদের সম্মাননা প্রদান, জায়নামাজ, শাড়ি ও জামা-কাপড়, ধর্মীয় গ্রন্থ এবং পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়ে মতামত ও পরামর্শ দেন। আলোচনা সভায় ৪ জন বয়স্ক সদস্যকে জামা-কাপড় ও সম্মাননা স্মারক উপহার দেন অতিথিবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন