সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বাঁধ

অধিকাংশ প্রকল্পে কাজ শুরুই হয়নি, শঙ্কায় কৃষক

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১০:৩২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:৩২:৩২ পূর্বাহ্ন
অধিকাংশ প্রকল্পে কাজ শুরুই হয়নি, শঙ্কায় কৃষক
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। এতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা। তবে এ পর্যন্ত এখনো অধিকাংশ প্রকল্পের কাজ শুরুই হয়নি। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। বুধবার (১৪ জানুয়ারি) সরেজমিনে নলুয়ার হাওরে পশ্চিমপ্রান্ত দাসনোয়াগাঁও গ্রাম এলাকায় অবস্থিত ২নং, ৩নং ও ভুরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪নং প্রকল্প পরিদর্শনকালে দেখা যায়, ২ ও ৩নং প্রকল্পে সবেমাত্র মাটিকাটার কাজ শুরু হলেও ৪নং প্রকল্পে এখনো শুরুই হয়নি। এর মধ্যে স্লুইচগেইট নামক ক্লোজার রয়েছে ৪নং প্রকল্পে। স্থানীয় কৃষকরা জানান, শুধু ৪নং প্রকল্প নয় পুরো হাওরজুড়ে অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। এ নিয়ে আমরা শঙ্কায় আছি। যদিও ৪নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য অনিল চন্দ্র দাস জানান, মাটিকাটার গাড়ি আসতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করতে পারিনি। তবে ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, হাওরের বিভিন্ন স্থানে এখনো পানি রয়েছে। অনেক স্থানে পানি নামলেও মাটি নরম রয়ে গেছে। ফলে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত ২৭টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় যতদ্রুত সম্ভব বাঁধের কাজ শুরু ও শেষ করতে হবে। কাজে কোন অবহেলা মেনে নেয়া যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন