সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সুনামগঞ্জ-৫

জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন
জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা
দোবারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়। এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ব্যাংক ঋণ ও সরকারি খাজনা সংক্রান্ত জটিলতার কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন জাহাঙ্গীর আলম। আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শুনানি শেষে প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় অনিচ্ছাকৃতভাবে সৃষ্ট স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ সেই আপিল মঞ্জুর হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চাই। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন