সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:৫০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:৫০:০৫ পূর্বাহ্ন
বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, বর্তমান সময়ে দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু সুনামগঞ্জের প্রেক্ষাপট ভিন্ন। এখানে আমাদের সামনে চ্যালেঞ্জ দুটি- একটি হচ্ছে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে স¤পন্ন করা, আর অন্যটি হচ্ছে কৃষকের ফসলের সুরক্ষা দেওয়া অর্থাৎ ফসলরক্ষা বাঁধ নির্মাণ। আমাদের জন্য এই দুটি কাজই সমান গুরুত্বপূর্ণ এবং তা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে কাবিটা নীতিমালার আলোকে জেলার হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ বাস্তবায়নকল্পে পিআইসি কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে একথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসক বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে আরও বলেন, হাওরের বোরো ফসল আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তাই কোনোভাবেই বাঁধের কাজে ধীরগতি বা শিথিলতা প্রদর্শন করা যাবে না। নির্বাচনের ব্যস্ততার মাঝেও বাঁধের কাজের তদারকিতে কোনও ঘাটতি রাখা চলবে না। সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-১) মো. মামুন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য আবু নাসের, সালেহিন চৌধুরী শুভ, সাংবাদিক জসিম উদ্দিন, শহীদনূর আহমেদ, সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, পাউবো’র নির্বাহী প্রকৌশী (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হক, জেলা বিভিন্ন উপজেলার ইউএনওসহ বিভিন্ন উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী