সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

ইজারাবিহীন মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: জেলা প্রশাসকের কাছে অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১০:১০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১০:১২:১২ পূর্বাহ্ন
ইজারাবিহীন মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: জেলা প্রশাসকের কাছে অভিযোগ ছবি: ফাইল ফুটেজ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে অবস্থিত ইজারাবিহীন মাহারাম নদীতে দিনে ও রাতের আঁধারে, লড়ি, ছোটছোট পিকআপ ও অটোরিকশা দিয়ে অবাধে বালুপাথর লুট প্রতিরোধ ও মাহারাম নদী ও রাজাই মৌজার সীমানা নির্ধারণ করার দাবিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আবেদনটি করেন, জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাসেম।

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার‍্যান এবং মাহারাম নদী বাঁধ রক্ষা কমিটির সাবেক সভাপতি ছিলেন জানিয়ে লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, মাহারাম নদীটি এককালে তাহিরপুররের মরণ ফাঁদ নামে পরিচিত ছিল। গত প্রায় দেড় যুগ পূর্বে, রাতের আঁধারে আকস্মিক পাহাড়ী ঢলে মাহারাম গ্রামের শতশত ঘরবাড়ি বিলীন হয়ে যায়। হাওর এলাকা খ্যাত তাহিরপুরের কোপাউড়া, মহিষমারা, গোলাঘাট, বলদা, মাটিয়াইন, চুনখলা, সংসা, টাঙ্গুয়া জীবনজীবীকার একমাত্র অবলম্বন বোরো ফসল উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে অকালে তলিয়ে যায়। ফলে বহু আবাদী জমি অনাবাদী জমিতে পরিণত হয়। এরপর হাওরের ফসল রক্ষায় তৎকালীন উপজেলা প্রশাসনসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দের সার্বিক সহযোগীতায় মাহারাম নদীর মুখে সরকারি বরাদ্দ ও এলাকার সর্বস্তরের জনগণের স্বেচ্ছাশ্রমে বাঁধ দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই বাঁধটি দেয়া হতো।

এছাড়া তিনি লিখেন আমি চেয়ারম্যান থাকাকালীন ৩ বার সরকারি বরাদ্ধে ওই বাঁধটি দেই এবং এর সুরক্ষার্থে নিয়মিত কলমীলতা বপন করি। ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে বাঁধটির মুখে চর পড়ে বাঁধটি মজবুত ও টেকসই হয়। ফলে ২০০৮ সালে পর এই মাহারাম নদীর মুখে আর কোন বাঁধ দেয়ার প্রয়োজন হয়নি। এতে করে, বড়দল (উঃ), বড়দল (দঃ), শ্রীপুর (উঃ), শ্রীপুর (দঃ) এই ৪টি ইউনিয়নের ছোটবড় সবগুলো হাওর ও তাহিরপুর সদর ইউনিয়নের কিয়দংশে থাকা হাওরগুলো পাহাড়ী ঢল থেকে রক্ষা পায়। 
এরপর পতিত স্বৈরাচার সরকার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল নামে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বালু উত্তোলনের জন্য ইজারা প্রদান করলে। এলাকার একটি স্বার্থান্বেষী অসাধু বালুখেকো চক্র, ইজারাস্থল অতিক্রম করে, মাহারাম নদীর মুখে চরপড়া বালুর স্তুপ থেকে প্রকাশ্যে ও রাতের আঁধারে ট্রলি গাড়ি ও অবৈধ সেইফ মেশিন চালিয়ে নৌকা দিয়ে মাহারাম নদীর উৎপত্তিস্থল থেকে বালু লুট করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
বিষয়টি স্থানীয়ভাবে বাঁধা দেয়াসহ স্থানীয় প্রশাসনকে অবগত করার পরেও এই বালুখেকোদের প্রতিরোধ করা যাচ্ছেনা। এ বিষয়টি নিয়ে গত, ১২ জানুয়ারি মাহারাম নদীর উৎপত্তিস্থলে এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে এলাকার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে আমরা আপনার শরনাপন্ন হতে বাধ্য হলাম। ওই আবেদনে, মাহারাম নদীর উৎপত্তিস্থল ও রাজাই মৌজার সীমানা নির্ণয় না করলে, ওই বালুখেকো চক্রটি আমাদের ভাটি অঞ্চলের একমাত্র বোরো ফসলকে ঝুঁকির মধ্যে ফেলে দিবে, এতে করে হাওরবাসী চরম সমস্যার সম্মুখীন হবে।
আবেদনের বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে মহারাম নদীর উৎসমুখ ও রাজাই মৌজার সীমানা চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা