সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
একক নির্বাচনের ঘোষণা

জামায়াতের সঙ্গে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:০৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:০৭:০৪ পূর্বাহ্ন
জামায়াতের সঙ্গে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন। তারা এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। ইসলামের প্রতি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না। আমরা যেহেতু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, এখান থেকে বিচ্যুত হতে পারি না। এ জন্য কাল আপনারা লক্ষ্য করেছেন, ১১ দলীয় জোটের ব্যানারে, যেখানে আমরাও ছিলাম। এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, আসন বণ্টন ঘোষণা করা হয়। গাজী আতাউর রহমান বলেন, আমাদের দীর্ঘদিনের যে পথচলা, বিশেষ করে পাঁচ অগস্টের পর থেকে ইসলামপন্থি শক্তিগুলোকে একসঙ্গে করার যে চেষ্টা চলছিল, শেষ পর্যায়ে এসে সে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এ জন্য আমরা ইসলামের একটি বাক্সকে রক্ষা করার চিন্তা করেছি। আমরা জানি, সামনে আমাদের পথচলা মসৃণ নাও হতে পারে। কারণ আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। কিন্তু রাজনৈতিক প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সে জন্য আমরা আজ ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিল, যার মধ্যে দুটি আসন বাতিল হয়। বাকি ২৬৮ জন প্রার্থী মাঠে কাজ করছেন। আমরা তাদের নির্দেশনা দিয়েছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন, এখানে জামায়াতে ইসলামী একটি বড় শক্তি ছিল, এটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে কারও চেয়ে দুর্বল নই। সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেব, দুঃখজনক বিষয় হলো, আমরা দেখলাম, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এতে আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, সেই লক্ষ্য অর্জিত হবে না। এখন যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে, তখন যদি তারা ইসলামের আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তাদের ইসলামের আইনের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী-সমর্থকদের নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর জন্মের পর থেকে একটাই মৌলিক স্লোগান ছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকে শাসন চাই। এখন যখন যাওয়ার পথ-পরিবেশ তৈরি হলো, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না। এই প্রচলিত আইনে বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে। কিন্তু এই আইনে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ্যর্থ হয়েছে। প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে। অন্যায়-অবিচারের মূল কারণ হলো প্রচলিত আইন। আমরা বরাবরই বলে এসেছি, প্রচলিত আইন পরিবর্তন করে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী আইন সবার জন্য সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শান্তি প্রতিষ্ঠা করবে। আমরা সেই আন্দোলন প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করি। এখন আমরা যদি শেষ মুহূর্তে দেখি, প্রধান যে আমাদের সহযোগী শক্তি তারা আল্লাহর আইনের পথে চলবেন না, প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন না আমরা তাদের সঙ্গে সহযোগী দল হওয়ার জন্য আর প্রস্তুত নই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ