সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

অবৈধভাবে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:১৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:১৩:০৮ পূর্বাহ্ন
অবৈধভাবে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: ইউরোপে অবৈধভাবে সমুদ্রপথে ও বলকান সীমান্ত দিয়ে প্রবেশ ২০২৫ সালে ২৬ শতাংশ কমেছে। তবে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে ইউরোপ প্রবেশে গতবছর শীর্ষে ছিলেন বাংলাদেশিরা। বৃহ¯পতিবার (১৫ ডিসেম্বর) ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে। ফ্রন্টেক্সের প্রাথমিক তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে সমুদ্র ও অবৈধ পথে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে মোট ১ লাখ ৭৮ হাজার জন এসেছেন। শুধুমাত্র ভূমধ্যসাগর পথেই অবৈধভাবে ইউরোপে ঢুকেছেন ৬৬ হাজার ৩২৮ জন। এসব অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা ছিল শীর্ষে, দ্বিতীয় ছিল মিসর ও তৃতীয় ইরিত্রিয়ার নাগরিকদের সংখ্যা। ফ্রন্টেক্স আরও জানায়, ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা অর্ধেকেরও কম এবং ২০২১ সালের পর সর্বনিম্ন। তবে সংস্থাটি বলেছে, ইউরোপের সীমান্ত পরিস্থিতি, সংঘাত, রাজনৈতিক অস্থিরতা ও মানব পাচারকারী চক্রের তৎপরতার কারণে যে কোনো সময় অভিবাসনের চাপ এক রুট থেকে অন্য রুটে সরে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে কেন্দ্রীয় ভূমধ্যসাগর রুট দিয়ে সবচেয়ে বেশি মানুষ ইউরোপে প্রবেশের করেছেন। লিবিয়া থেকে ইতালির দিকে এ যাত্রায় সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশি নাগরিকরা। অন্যদিকে পূর্ব ভূমধ্যসাগর ও পশ্চিম বলকান রুট দিয়েও অবৈধভাবে ইউরোপে প্রবেশের ঘটনা কমেছে। তবে পূর্ব লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে প্রবেশের ঘটনা তিন গুণের বেশি বেড়েছে। ৫১ হাজার ৩৯৯ জন অবৈধ অভিবাসী এ পথ দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন, যাদের বেশিরভাগই আফগানিস্তান, সুদান ও মিশরের নাগরিক। এছাড়া পশ্চিম আফ্রিকা রুটেও সামগ্রিকভাবে অবৈধ অভিবাসীর সংখ্যা কমেছে। পশ্চিম ভূমধ্যসাগরের এ রুট দিয়ে আলজেরিয়া, সোমালিয়া ও মরক্কোর নাগরিক সবচেয়ে বেশি ইউরোপে প্রবেশ করেছেন। ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৬ সালে ইউরোপের সীমান্ত ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। আগামী জুন থেকে নতুন মাইগ্রেশন ও আশ্রয় চুক্তি পুরোপুরি কার্যকর হবে। একই সঙ্গে চালু হবে নতুন এন্ট্রি-এক্সিট ব্যবস্থা ও ভ্রমণ অনুমোদন পদ্ধতি। ফ্রন্টেক্স আরও জানিয়েছে, সাগরপথে অভিবাসন কমলেও ঝুঁকি এখনও কমেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০২৫ সালে ভূমধ্যসাগর পথে অন্তত ১ হাজার ৮৭৮ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন