সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

সুনামগঞ্জে নারীদের অংশগ্রহণে গণভোটের অবহিতকরণ সভা ও সেলাই মেশিন বিতরণ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৩:০৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৩:০৪:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জে নারীদের অংশগ্রহণে গণভোটের অবহিতকরণ সভা ও সেলাই মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নারীদের অংশগ্রহণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম। অবহিতকরণ সভা শেষে ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় ড্রেস মেকিং এন্ড টেইলারিং, সো-পিস এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং, ব্লক বাটিক এন্ড প্রিন্টিং এর ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অবহিতকরণ সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে এবং সঠিক নেতৃত্ব নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দেশের মোট ভোটারের অর্ধেকই নারী, তাই উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বক্তারা আরও বলেন, ‘নির্বাচন ও গণভোট কেবল একটি নির্বাচন প্রক্রিয়া নয়, এটি একটি নাগরিক অধিকার। কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আপনাদের মাধ্যমেই পরিবার ও সমাজে নির্বাচনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। কোনো প্রকার গুজবে কান দিবেন না আপনারা। ’ নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে বক্তারা বলেন, ‘সরকার নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। আজকের এই সেলাই মেশিন বিতরণ সেই প্রচেষ্টারই অংশ। আমরা চাই আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়েও সচেতন নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করবেন।’

এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেরিনা দেবনাথ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার দিপান্বিতা, সহকারী কমিশনার মোসা: মরিয়ম আক্তার, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু