সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ফোকাস টিভি’র যাত্রা শুরু

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:২৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:২৭:১৫ পূর্বাহ্ন
ফোকাস টিভি’র যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার :: ‘সব খবরেই থাকবে আমাদের ফোকাস’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফোকাস টিভি। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরে ফোকাস টিভির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে চ্যানেলটির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে ফোকাস টিভির সিইও এ আর জুয়েলের সভাপতিত্বে এবং কর্ণবাবু দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র এবং শিক্ষক মশিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোকাস টিভির ম্যানেজিং ডিরেক্টর মেহেদি হাসান। এ সময় ফোকাস টিভির রিপোর্টারসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফোকাস টিভির একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ