সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

পিকআপভ্যানে ধাক্কা দিয়ে এনা বাস খাদে, নিহত ১

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন
পিকআপভ্যানে ধাক্কা দিয়ে এনা বাস খাদে, নিহত ১
ছাতক প্রতিনিধি :: এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলাধীন বুড়াইরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সুনামগঞ্জগামী একটি এনা পরিবহনের এসি বাস (ঢাকা, মেট্রো-ব-১৪- ৯৫৭৪) ও সিলেটমুখি একটি পিকআপ (যশোর- ন-১১-১১০২) এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান পিকআপের চালক মো. রাকিব হোসেন (২৩)। এসময় অন্তত আরো ৫জন আহত হন। গুরুতর আহত এনা পরিবহনের চালক ও পিকআপের হেলপারকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত পিকআপ চালক মো. রাকিব হোসেন যশোর জেলার মনিরামপুরের বেগারিতলা বাজারের মো. লিয়াকত হোসেনের পুত্র। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহনের বাসটি সড়কের পাশের একটি খালে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, সকালে বুরাইগাঁও এলাকায় পিকআপ ভ্যান ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে পিকাপের চালক নিহত হন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ও এনা পরিবহনের বাসটি জয়কলস হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স