সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দোয়ারাবাজারে প্রশাসনের দোহাই দিয়ে সড়কে চলাচলে টাকা উত্তোলন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে প্রশাসনের দোহাই দিয়ে সড়কে চলাচলে টাকা উত্তোলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কে যাতায়াতকারীদের কাছ থেকে প্রশাসনের দোহাই দিয়ে টাকা উত্তোলন করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় পথচারী ও যানবাহন চালকরা। উপজেলার বাংলাবাজার-নরসিংপুর সড়কের নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও ভাঙা এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে যেখানে বিনা খরচে চলাচলের সুযোগ থাকার কথা, সেখানে এখন জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটিতে হালকা বৃষ্টি হলেই চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। এতে বিগত বছরে বর্ষা মৌসুমে ইউনিয়ন পরিষদের ইজারার মাধ্যমে প্রায় ছয় মাসের জন্য বাঁশের সেতু নির্মাণ করা হতো। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সেতুটি চালু থাকত এবং যাত্রী, মোটরসাইকেল, সিএনজি ও ছোট যানবাহন থেকে নির্ধারিত হারে টোল আদায় করা হতো। অক্টোবরের দিকে খালের পানি শুকিয়ে গেলে সেতুটি অপসারণ করা হতো এবং কাঁচা সড়ক দিয়ে বিনা খরচে চলাচল করতে পারতেন সাধারণ মানুষ। কিন্তু চলতি বছর উপজেলা প্রশাসন বিকল্প পদ্ধতিতে বাঁশের সেতু নির্মাণের সুযোগ দেওয়ায় ইজারা ছাড়াই শুকনো মৌসুমে কাঁচা সড়ক দিয়ে চলাচল করলেও টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের ভোগান্তি আরও বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বর্তমানে মাটি মাড়িয়ে খাল পার হতে মোটরসাইকেল প্রতি ১৫ থেকে ২০ টাকা এবং সিএনজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা দিতে হচ্ছে। অন্য বছরগুলোতে প্রায় দুই লাখ টাকায় ইজারা নিয়ে বর্ষা মৌসুমে টোল আদায় করা হলেও শুকনো মৌসুমে কোনো ফি নেওয়া হতো না। এলাকাবাসীর অভিযোগ, এবার কোনো বৈধ ইজারা ছাড়াই টাকা আদায় করায় চরম অনিয়ম ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ