সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুরমা নদীতে বেড়া দিয়ে মাছ শিকার নৌযান চলাচলে চরম প্রতিবন্ধকতা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৪১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৪১:৩২ পূর্বাহ্ন
সুরমা নদীতে বেড়া দিয়ে মাছ শিকার নৌযান চলাচলে চরম প্রতিবন্ধকতা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সুরমা নদীর একটি অংশ অবৈধভাবে দখল করে মাছ শিকারের কারণে নৌযান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। নদীর বুকে বাঁশের খুঁটি, জাল ও অস্থায়ী বেড়া বসিয়ে মাছ ধরার ফলে স্থানীয় নৌযান চালক ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সুনামগঞ্জ শহরতলির জগন্নাথপুর, মইনপুর, ব্রাহ্মণগাঁও ও রাজারগাঁওসহ বিভিন্ন এলাকায় নদীর গুরুত্বপূর্ণ নৌপথে বাঁশের বেরিকেড ও জাল স্থাপন করে মাছ শিকার করা হচ্ছে। এতে ইঞ্জিনচালিত নৌকা, ডিঙ্গি ও পণ্যবাহী নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর একটি প্রভাবশালী চক্র সুরমা নদীর অংশবিশেষ দখল করে এভাবে মাছ শিকার করে আসছে। দীর্ঘদিন ধরে চলমান এ অবৈধ কার্যক্রমের ফলে নৌপথ সংকুচিত হয়ে পড়েছে এবং প্রায়ই নৌযান আটকে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। নৌকা চালকরা জানান, স্থানীয় কিছু লোক নিজেদের স্বার্থে নদী দখল করে নিয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জাল ও বাঁশের বেরিকেডে ধাক্কা লেগে নৌকার ইঞ্জিন বিকল হওয়ার ঘটনাও ঘটছে। সেলু নৌকার মাঝি আব্দুস সবুর বলেন, হালুয়ারঘাট থেকে শহরের রিভার ভিউ এলাকায় যাতায়াত করতে নদীর মাঝপথ দিয়ে চলতে হয়। বেরিকেডের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কারণ আসা-যাওয়া নৌযানের সাথে প্রায়ই মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত এসব অবৈধ বেরিকেড অপসারণ করা জরুরি। স্থানীয় বাসিন্দা সজল দাস বলেন, নদীতে বেরিকেড দিয়ে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ। এটি বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানান। পরে আমরা অভিযান পরিচালনা করবো। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জেরিন সুলতানা বলেন, নদী দখল করে ও বেরিকেড বসিয়ে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ