সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জগন্নাথপুরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:০৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:০৯:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রাম ও বর্তমান জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা মৃত মো. জহুর আলীর ছেলে সিদ্দিকুর রহমান তালুকদার বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে পিটিশন মামলা নং ৪৫/২০২৬ দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয় সিলেটের পীর মহল্লার বাসিন্দা জাহিদ আলীর ছেলে ফরিদ নাবির, শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে দিলোয়ার হোসেন ও ওসমানীনগর থানার বড় দিরারাই গ্রামের আবদুল জব্বারের ছেলে কবির মিয়াকে। অভিযোগে উল্লেখ করা হয়, জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ এলাকায় জগন্নাথপুর-সুনামগঞ্জ রোডের পাশে বিবাদী ফরিদ নাবিরের পাম্পের কাছে মৌজা মোমিনপুর, জেএল নং ৩৮, ফাইনাল খতিয়ান নং ১৫০, নামজারী খতিয়ান নং ২৯২, আরএস দাগ নং ২৪৭ এ ১১ শতক বোরো রকম জমির মালিক সিদ্দিকুর রহমান তালুকদার। তার জমিতে মাটি ভরাট ও পাকা দেয়াল নির্মাণ করে জবরদখল করে নিচ্ছেন বিবাদী ফরিদ নাবির গং। তাই নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলে বাদী সিদ্দিকুর রহমান তালুকদার জানান। একই সঙ্গে তিনি নালিশা জমিতে ১৪৪ ধারা মতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। রবিবার সরেজমিনে দেখা যায়, বিরোধীয় জমিতে মাটি ভরাট ও পাকা সীমানা দেয়াল নির্মাণকাজ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে বিবাদী ফরিদ নাবির গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ মামলার কাগজ আমাদের হাতে নেই। মামলার পরবর্তী তারিখে আদালত সিদ্ধান্ত নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ