সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:০৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:০৬:২৩ পূর্বাহ্ন
চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
সুনামকণ্ঠ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে। অর্থায়ন-সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা স¤পন্ন হয়েছে। বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি যাচাই-বাছাই করছে। তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ উপদেষ্টা আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথচলা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স