সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:০৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:০৮:১৩ পূর্বাহ্ন
পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কিছু সমস্যা দূর করতে হবে। পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। এক্ষেত্রে পক্ষপাতিত্বের আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে তাদের কার্যকলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ আচরণ করেছেন। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। বিশেষ করে বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে পেপার যেভাবে প্রস্তুত করা হয়েছে সেক্ষেত্রে আমাদের অভিযোগ জানিয়েছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব আচরণ করা হয়েছে। তিনি বলেন, এছাড়া দেশে পোস্টাল ব্যালটে যেন আমাদের প্রতীক সঠিক জায়গায় দেওয়া হয় সেই প্রস্তাবনা দিয়েছি। জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, একটি বিশেষ দলের প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করেছেন সে বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন এলাকা একটি বিশেষ দলের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা মহানগর এলাকায় এসেছেন। আমরা ইসির সেসব ভোটার স্থানান্তরের তথ্য চেয়েছি। রবিবার বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে এই বৈঠকটি শুরু হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ