সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:১৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:১৮:৪২ পূর্বাহ্ন
হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” - এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ অলিম্পয়াড অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ ও এফর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর সহযোগিতায় এই হেলথ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মুহাম্মদ ইউছুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছত্তার এবং জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম। প্রভাষক মো. ওসমান গনী এবং যুব ফোরামের সহ-সমন্বয়কারী তাজকিরা হক তাজিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. দিলোয়ার হোসেন, মো. সেরুজ্জামান, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পারসন মো. ফয়সল আহমদসহ অনেকে। হেলথ অলিম্পিয়াডে সুনামগঞ্জ শহর ও সদর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসার নবম ও দশম শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে অলিম্পয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী