সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য থাকবে

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন
নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য থাকবে
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকার। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং আকাশপথে নজরদারির জন্য ৪১৮টি ড্রোন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি নির্বাচনে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য থাকবে বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াড। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ, আনসার ও ভিডিপির ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ ও র‌্যাবের ৭ হাজার ৭০০ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরাও স্ট্রাইকিং ফোর্স এবং সাপোর্ট সার্ভিস হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রযুক্তির ব্যবহারে বিশেষ জোর দিয়েছে সরকার। এ লক্ষ্যে সেনাবাহিনী ২০০টি, বিজিবি ১০০টিসহ মোট ৪১৮টি ড্রোন দিয়ে নির্বাচনী এলাকা মনিটর করা হবে। ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের প্রতিটিতে সিসিটিভি স্থাপন করা হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ সদস্যরা ২৫ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করবেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’। এটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। এটি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও এর দ্রুত প্রতিকার/নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আটক করা যায়। উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ১৭ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজার ৮৫৪ জন, ওয়ারেন্টমূলে ৩৩ হাজার ৫১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা ছাড়া এই অভিযানে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২ রাউন্ড কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গানপাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী এবং কর্মকর্তাদের পরিবহনের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচনের আগের চার দিন এসব এলাকায় নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা কঠোর হস্তে দমন করা হবে। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ