সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে দলীয় প্রার্থীকে ভেতরে রেখে জামায়াত কার্যালয়ে তালা

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০২:০৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০২:০৯:২৪ পূর্বাহ্ন
মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে দলীয় প্রার্থীকে ভেতরে রেখে জামায়াত কার্যালয়ে তালা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ। তবে আসনটি ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জেলা শহরে জামায়াতের দলীয় কার্যালয়ে তোফায়েল আহমদকে তালাবদ্ধ করে রাখেন দলটির কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। একই সময়ে সেখানে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহকে অবরুদ্ধ করে রাখা হয়। জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলায় দীর্ঘদিন ধরে তোফায়েল আহমদের পক্ষে মাঠে কাজ করে আসছিলেন জামায়াতের এ নেতা-কর্মীরা। হঠাৎ তার মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনার খবরে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ পরিস্থিতিতে তাহিরপুর উপজেলা থেকে আসা কয়েকজন নেতা-কর্মী ওইদিন দুপুরে জেলা শহরে জামায়াতের দলীয় কার্যালয়ে অবস্থান নেন। একপর্যায়ে বেলা তিনটার দিকে তাঁরা মাওলানা তোফায়েল আহমদকে কার্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এ সময় জেলা পর্যায়ের নেতারা পরিস্থিতি শান্ত করতে কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন। বিক্ষুব্ধ কর্মীরা বলেন, দেড় বছর ধরে তারা তোফায়েল আহমদকে প্রার্থী ধরে প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচনের মুখে এসে হঠাৎ আসনটি অন্য দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। এ বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ বলেন, আগে আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেওয়ার আলোচনা চলছিল। কিন্তু ওই দল জোট থেকে সরে যাওয়ায় জেলা আমিরের নির্বাচন করার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। মঙ্গলবার সকালে জানানো হয়েছে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত মানতে হবে, তবে কর্মীদের আবেগের প্রতিও শ্রদ্ধা রয়েছে। জেলা জামায়েতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ জানান, জেলা জামায়েতের আমীর তোফায়েল আহমদকে নিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য রওয়ানা দেবার সময় সাধারণ কর্মী সমর্থকরা ঘিরে রাখে, তারা দরজায় বাইরে থেকে তালা দিয়ে রাখে তোফায়েল আহমদসহ নেতৃবৃন্দকে। একারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তার মনোনয়ন প্রত্যাহার করা হয়নি। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে আছেন বিএনপির কামরুজ্জামান কামরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। তফসিল অনুযায়ী, আজ বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স