সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ছাতক-দোয়ারাবাজার বিএনপি

এক মঞ্চে মিলন-মিজান

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:১২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন
এক মঞ্চে মিলন-মিজান
জাহাঙ্গীর আলম চৌধুরী ::
দলীয় প্রতিযোগিতার সকল ক্ষোভ-অভিমান ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলার রাজাপুরস্থ জয়েন্ট কনভেনশন হলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি, ছাতক পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তারা প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি সব সময়ই ঐক্যবদ্ধ ছিল। দলের কর্মীরাই আমাদের প্রাণ। অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, আগামী নির্বাচনসহ সব সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবেই পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমাদের ঐক্যের বিজয় হয়েছে, ভবিষ্যতেও হবে। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, দলের প্রতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, ছিল কেবল দলীয় প্রতিযোগিতা। মন-প্রাণ দিয়ে আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, ছাতক, দোয়ারাবাজার ও ছাতক পৌরসভা বিএনপির কমিটিগুলো দুই বলয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই গঠন করা হয়েছে। নির্বাচনের পর বাকি কমিটিগুলোও ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী আচরণবিধি মেনে সবাই একসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেব। নেতৃদ্বয় বলেন, মিলন-মিজান ভাই-ভাই - এ নিয়ে কোনো সন্দেহ নেই। ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষের বিজয় মানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিজয়। সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন আহমেদ। ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ