সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ডিসি-ইউএনও কার্যালয়ের গাড়িচালকদের চাকরি স্থায়ী করার দাবি

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:২৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:২৬:১১ পূর্বাহ্ন
ডিসি-ইউএনও কার্যালয়ের গাড়িচালকদের চাকরি স্থায়ী করার দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত গাড়িচালকরা চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আরিফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন কর্মকা- যেমন- নির্বাচন, উপ-নির্বাচন, ভ্রাম্যমাণ আদালত, প্রটোকল, অভিযান পরিচালনাসহ বিভিন্ন দুর্যোগে কাজ করছি। বিশেষ করে করোনা মহামারির সময়ও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বিভিন্ন দফতরের স্থায়ী সরকারি গাড়িচালকদের মতো সরকারি সুযোগ-সুবিধা পাই না। আমাদের কোনও ওভার টাইম নেই। নামমাত্র মজুরির ভিত্তিতে আমারা কাজ করছি। বর্তমান বাজারদর অনুযায়ী এই মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে সমাজে বসবাসের সুযোগ নেই। তিনি বলেন, আমাদের মধ্যে অনেকেই প্রায় তিন বছর ধরে কোনোরকম বেতন-ভাতা পাচ্ছেন না। আমরা প্রশাসন ক্যাডারে গুরুত্বপূর্ণ পদের সহযোগী হিসেবে থেকেও সব সরকারের কাছেই অবহেলিত। আমরা কথায়-কথায় চাকরিচ্যুত হওয়ার হুমকি পাই। ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. সাইদ কাওছার বলেন, দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে আমরা কাজ করছি। আমাদের কোনও ভবিষ্যৎ নেই। চাকরি অনিশ্চিত জেনেও নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। সে জন্য আমাদের চাকরি দৈনিক মজুরি খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও ছিলেন- চাঁদপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আলাউদ্দিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আবু তালহাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার ডিসি ও ইউএনও অফিসের গাড়িচালকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ