সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৩

১০ দলীয় জোটের ঐক্য নিয়ে প্রশ্ন

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:১২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:১২:১৪ পূর্বাহ্ন
১০ দলীয় জোটের ঐক্য নিয়ে প্রশ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ১০ দলীয় জোটের ভেতরে অস্বস্তি ও দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। জোটগত সিদ্ধান্ত উপেক্ষা করে জামায়াতে ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করায় এই দুই আসনে জোটের ঐক্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ২১ জানুয়ারি ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ওই দিন ১০ দলীয় জোটকে ছাড় দিয়ে জামায়াতে ইসলামী ও এবি পার্টির মনোনীত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে জোটের ভেতরে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে - বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোট থেকে নেজামী ইসলামী পার্টির প্রার্থী হিসেবে মাওলানা মোজাম্মিল হককে মনোনয়ন দেওয়া হয়। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার কথা থাকলেও তারা তা করেনি। ফলে ২২ জানুয়ারি জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা তোফায়েল আহমদকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে জোটের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোট বাংলাদেশ খেলাফত ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে মনোনয়ন দেয়। কিন্তু জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম মনোনয়ন প্রত্যাহার করেননি। ২২ জানুয়ারি তাকেও ‘ঈগল পাখি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজনৈতিক সচেতনমহলের মতে, সুনামগঞ্জ-৩ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ এবং জোট প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর মধ্যে। এ অবস্থায় এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম নির্বাচনে সক্রিয় থাকলে ভোট ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে, যা শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীর বিজয়কে সহজ করে দিতে পারে। সুনামগঞ্জ-১ আসনেও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি ভোটারদের মাঝেও আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, জোটগত শৃঙ্খলা ও পারস্পরিক সমঝোতার অভাব থাকলে নির্বাচনী ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে সরকারবিরোধী ভোট বিভক্ত হলে কাক্সিক্ষত ফল অর্জন কঠিন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে সুনামগঞ্জের এই দুই আসনে ১০ দলীয় জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। শেষ পর্যন্ত এই বিভাজন ভোটের ফলাফলে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ