সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর

বাঁধ নির্মাণকাজে কঠোর নজরদারির নির্দেশ দিলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:২১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:২১:৩৮ পূর্বাহ্ন
বাঁধ নির্মাণকাজে কঠোর নজরদারির নির্দেশ দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: কাবিটা নীতিমালার আলোকে সুনামগঞ্জ জেলার হাওরের ডুবন্ত বাঁধে বাস্তবায়নাধীন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি, বরাদ্দ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এবং নির্বাহী প্রকৌশলী-২ মোহাম্মদ ইমদাদুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জে ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, জসিম উদ্দিন, মাসুম হেলাল, সাইদুর রহমান আসাদ, শহীদ নুর আহমদ, মিজানুর রহমান, সোহানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাঁধ নির্মাণ সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাতে সাংবাদিকরা সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাঁধ নির্মাণে কোথাও কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে জানাবেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, সাংবাদিকরা চাইলে বাঁধ পরিদর্শনে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। পরিদর্শনের সময় যদি দেখা যায় কোথাও বরাদ্দ বেশি বা কম হয়েছে, তাহলে তা তদন্ত করে সমন্বয় করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, অনেক ক্ষেত্রে ক্লোজারের কাজ আগে সম্পন্ন করতে হয়, এরপর মূল বাঁধ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়। কিছু বাঁধে ক্লোজার না হলে যানবাহন চলাচল ও নির্মাণকাজ ব্যাহত হয়। তিনি জানান, অনেক পিআইসির সদস্য এখনও জানেন না যে বরাদ্দকৃত অর্থ থেকে ভ্যাট ও ট্যাক্স কর্তন করতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাঁধ নির্মাণ কাজে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। সভায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার