সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সারাদেশে ধানের শীষ প্রতীকের জোয়ার উঠেছে : কয়ছর এম আহমেদ

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন
সারাদেশে ধানের শীষ প্রতীকের জোয়ার উঠেছে : কয়ছর এম আহমেদ
স্টাফ রিপোর্টার :: জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদ। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে’ এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে কয়ছর এম আহমেদের হাতে নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ তুলে দেন। প্রতীক পেয়ে সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ বলেন, প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এই কারণেই যে আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছি। আমরা নির্বাচনী আসনের সবাইকে নিয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করতে চাই। সবার অংশগ্রহণে আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সবাই অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ধানের শীষ প্রতীকে সুনামগঞ্জ-৩ আসনের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, সারা বাংলাদশে ধানের শীষ প্রতীকের জোয়ার উঠেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিবে, কারণ আমাদের নেতা তারেক রহমান আগামীর বাংলাদেশ কেমন গড়তে চান তা দেশের মানুষের সামনে, জাতির সামনে তুলে ধরেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ