সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

আজ সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৪:১৮ পূর্বাহ্ন
আজ সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু
সুনামকণ্ঠ ডেস্ক :: আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিলেট সফরের মাধ্যমে শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা এমন তথ্য জানিয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রণীত যে তফসিল ঘোষণা করা হয়েছে, তার আলোকে আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। বুধবার রাতে ৮টা ১৫ মিনিটে তারেক রহমান বিমানযোগে সিলেট পৌঁছেন। গভীর রাতে হযরত শাহজালাল (রঃ)- এর মাজার জিয়ারত করেন। এছাড়া আজ বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। ড. মাহদী আমিন জানান, সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ তরুণ নেতারা। মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাদের মূল্যায়ন করা হবে। এর আগে বিএনপির চেয়ারম্যান শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার নিজের নানির কবর জিয়ারতসহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠানে যেতে চাইলেও, এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে তিনি সফরগুলো বাতিল করেছিলেন বলে জানান মাহদী আমিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এ যেন সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে, প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। মাহদী আমিন আরও বলেন, সব রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মাধ্যমে বহুল আকাক্সিক্ষত নির্বাচনে যেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ। এ সময় তিনি আরও বলেন, বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড সংগ্রহ ও বিকাশ নাম্বার নেওয়া অনাকাক্সিক্ষত। এই নেতিবাচক কর্মকা- থেকে যেন সবাই সরে আসে। তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে বিএনপি নির্বাচন এ জয়লাভ করবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে প্রবাসের পোস্টাল ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি হতো না। তাই লেভেল প্লেয়িং ফিল্ড যাতে দেশে থাকে সেই আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের গণভোটের বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই সফরে বৃহ¯পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজারের রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন বলে জানান নির্বাচন পরিচালনা কমটির এই মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ