সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শহরে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৮:৪০ পূর্বাহ্ন
শহরে ছাত্রশিবিরের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল পরবর্তী সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি রাশিদুল হক জিসান এবং ছাতক উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সহ-সভাপতি মাহফুজ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে। এই ধারাবাহিক বিজয়ে শাকসু নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই নির্বাচন স্থগিত করা হয়েছে। তারা আরও বলেন, হাইকোর্টের আদেশের পর শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। অবিলম্বে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এর আগে শহরের কাজীর পয়েন্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন বাসস্টেশন ঘুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন