সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৩৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৩৮:৫১ পূর্বাহ্ন
অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করা হয়। উরুরগাঁও গ্রামের খোরশেদ আলমের পুকুর খননের নামে মাটি বিক্রি ও রাস্তা নষ্ট করার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেআইনিভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করা হচ্ছিল, যা আইনত দ-নীয় অপরাধ। এ ধরনের কর্মকা- পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি ভবিষ্যতে ভয়াবহ ভূমিক্ষয় ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান বলেন, পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ