সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে : তারেক রহমান

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪০:২৩ পূর্বাহ্ন
আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে সজাগ থাকতে বলেছেন। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অসততার অভিযোগ এনে বিএনপি চেয়ারম্যান বলেছেন, জরুরি কথা বলতে চাই। সজাগ থাকতে হবে। টের পাচ্ছেন কিছু? দলটিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, এরা মানুষকে বিভ্রান্ত করছে। আগে ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে; এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। তারেক রহমান বলেন, যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, তারা পরে সৎ কাজ করবে কীভাবে? সৎ মানুষের শাসন কায়েম করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোট দিতে হবে। উপস্থিত জনতার উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশটা কার? জনগণের দেশ। কারও ব্যক্তিগত স¤পত্তি নয়। এর আগে বেলা ১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান দলের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। সিলেটে বক্তব্য দিয়ে সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে এক সমাবেশে তিনি বক্তব্য দেন। সেখান থেকে শায়েস্তাগঞ্জ পৌঁছান সন্ধ্যায়। মাগরিবের নামাজের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর সমাবেশে বক্তব্য দেন তিনি। শুরুতে তিনি জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতি যদি বন্ধ করতে হয়, তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই সুযোগ যদি নষ্ট হয়ে যায়, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। কাজেই, এবার ভোট দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে প্রতি পরিবারে একটা ফ্যামিলি কার্ড দিতে চাই। হবিগঞ্জের এই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারবিষয়ক স¤পাদক শাম্মী আখতার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন