সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
টিআইবি’র সংবাদ সম্মেলন

নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১, শত কোটিপতি প্রার্থী ২৭ জন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন
নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১, শত কোটিপতি প্রার্থী ২৭ জন
সুনামকণ্ঠ ডেস্ক :: হলফনামা বিশ্লেষণের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন। একই ভিত্তিতে ২৭ জন প্রার্থী শত-কোটিপতি। বৃহ¯পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ‘নির্বাচনে হলফনামায় প্রার্থী পরিচিতি : ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে টিআইবি। হলফনামায় প্রার্থী পরিচিতি তুলে ধরেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশরই কোনো না কোনো ঋণ বা দায় আছে। এসব প্রার্থীর মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। সর্বশেষ পাঁচ নির্বাচনের মধ্যে এবার ঋণ বা দায়গ্রস্ত প্রার্থী সবচেয়ে কম হলেও তাদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। এবারের নির্বাচনে অংশ নেওয়া ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে মামলা আছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। আর অতীতে মামলা ছিল ৭৪০ জন বা ৩১ দশমিক ৬৪ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের এক হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থীর ১৩ শতাংশ স্বতন্ত্র। প্রার্থীদের মধ্যে প্রথমবার নির্বাচন করছেন এক হাজার ৬৯৬ জন। এবার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রায় ৭৬ দশমিক ৪২ শতাংশ প্রার্থী ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রিধারী। এর মধ্যে ¯œাতক ২৮ দশমিক ৩৭ শতাংশ, সবচেয়ে বেশি ¯œাতকোত্তর ৪৭ দশমিক ৯৮ শতাংশ। উচ্চ মাধ্যমিক পাস করেছেন ৮ দশমিক ৯৪ শতাংশ, মাধ্যমিক ৬ শতাংশের কিছু বেশি। বিগত পাঁচটি নির্বাচনের তুলনায় ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রিধারী এবারই সবচেয়ে বেশি। নবম নির্বাচনে ছিল ৭১ দশমিক ২৩ শতাংশ, দশম নির্বাচনে ৭১ দশমিক ৯১ শতাংশ, একাদশে ৬৭ দশমিক ৩০ শতাংশ এবং দ্বাদশে ছিল ৫৯ দশমিক ৩৩ শতাংশ। এবার ৭৬ দশমিক ৪২ শতাংশ। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নারীর অংশগ্রহণ খুবই কম। এবার নির্বাচনে ৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। মোট প্রার্থীর মাত্র ৪ দশমিক শূন্য ২ শতাংশ নারী। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের ৬ জন এবং বিএনপির নেতৃত্বাধীন জোটে নারী প্রার্থী ২৪ জন। প্রার্থীদের বয়সভিত্তিক চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি প্রার্থী ৪৫-৫৪ বছরের; ৬৫১ জন। এরপর ৫৫-৬৫ বছরের ৫৩১, ৩৫-৪৪ বছরের ৪১৪, ৬৫ বছরের বেশি ৩৭৮, ২৫-৩৪ বছরের ২০৫ জন। বয়স উল্লেখ নেই বা অস্পষ্ট ১০৯ জন প্রার্থীর। প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশের বেশি প্রার্থী মূল পেশা বিবেচনায় ব্যবসায়ী। আইন ও শিক্ষক পেশা হিসেবে দেখিয়েছেন যথাক্রমে ১২ দশমিক ৬১ এবং ১১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। এর পরেই রয়েছেন চাকরিজীবী ও কৃষিজীবী পেশার প্রার্থীরা। এবার রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম