সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

তারেক রহমান মঞ্চে ডেকে নিলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এটিএম হেলালকে

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪৯:৫০ পূর্বাহ্ন
তারেক রহমান মঞ্চে ডেকে নিলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এটিএম হেলালকে
স্টাফ রিপোর্টার :: সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার সময় ওমরাহ বা হজ করেছেন - এমন এক ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় সমাবেশের সামনের সারিতে বসা একজন মুরুব্বি নজরে পড়েন তারেক রহমানের। তাকে ডেকে নেন মঞ্চে। তারেক রহমান তার কুশল বিনিময় করে কিছু প্রশ্ন করেন এবং তিনি সেগুলোর উত্তর দেন। পুরো বিষয়টি জনসভায় উপস্থিত লাখো মানুষের নজর কেড়েছে। তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করা ও তার প্রশ্নের উত্তর দেওয়া ব্যক্তির নাম এটিএম হেলাল। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক স¤পাদক। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা চলাকালে এ ঘটনা ঘটেছে। সমাবেশের একপর্যায়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এটিএম হেলালকে মঞ্চে তুলে তিনটি প্রশ্ন করেন। তারেক রহমান বলেন, আপনি হজ বা ওমরাহ করেছেন? জবাবে এটিএম হেলাল বলেন, ওমরাহ করেছি ২০১৬ সালে। হজে গিয়েছি ২০১৭ সালে। পরে তারেক রহমান তাকে জিজ্ঞাসা করেন, আপনি কাবা শরিফে গিয়েছেন? কাবা শরিফের মালিক কে? উত্তরে তিনি বলেন, আল্লাহ। তারপর তারেক রহমান আরও প্রশ্ন করেন- বেহেশত ও দোজখের মালিক কে? জবাবে এটিএম হেলাল একই উত্তর দেন ‘আল্লাহ’। এরপর বিএনপির চেয়ারম্যান বলেন, আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না, তাহলে কী দাঁড়ালো, নির্বাচনের আগেই একটি দল এই দিবো ওই দিবো বলছে, টিকিট দিবো বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে...। তারেক রহমান আরও বলেন, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধুমাত্র আল্লাহর। সবকিছুর অধিকারের ওপরে আল্লাহর অধিকার। কাজেই একটি মহল নির্বাচনের আগে মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকানো ঠকাবে বুঝে নেন। তারা মানুষের সঙ্গে শিরক করছে। নাউজুবিল্লাহ। কাকতালীয়ভাবে দলের শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় ও কাছে যাওয়ার বিষয়ে এক প্রতিক্রিয়ায় এটিএম হেলাল বলেন, আল্লাহ তায়ালা যদি খাস মনে কোনো কিছু চান তিনি সেটি অবশ্যই পূরণ করেন। আমি এটির আজকে প্রমাণ পেয়েছি। উনি বিদেশ থেকে আসার পরই আমার খুব ইচ্ছে ছিল উনার সাথে দেখা করার। কিন্তু আল্লাহ যে আমাকে এমন সম্মানের সাথে মঞ্চে ডেকে নিয়ে আসবেন, আমি কখনো ভাবিনি। তিনি আরও বলেন, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে উনি যখন বাড়ি কোথায় জিজ্ঞেস করেন, তখন সুনামগঞ্জের শান্তিগঞ্জ বললাম। তখন তিনি সবার উদ্দেশে বলেছেন, উনি কি আপনাদের মানুষ? তখন সবাই যখন এক কণ্ঠে ‘হ্যাঁ’ বলেছে, সেটি আমার খুব ভালো লেগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ