সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সাংবাদিক তানভীরকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার : সুনামগঞ্জ সদর থানায় জিডি

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৪৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৪৮:০৪ পূর্বাহ্ন
সাংবাদিক তানভীরকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার : সুনামগঞ্জ সদর থানায় জিডি
স্টাফ রিপোর্টার :: সাংবাদিক তানভীর আহমদ ও তার বাবাকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপপ্রচারের শিকার সাংবাদিক তানভীর আহমদ সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তানভীর আহমদ দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় কাজ করছেন। ভুক্তভোগী সাংবাদিক জানান, গত বৃহ¯পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ‘সুনামগঞ্জের কথা’ নামক একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে সাংবাদিক তানভীর আহমদ এবং তার পিতা দিলোয়ার হোসেনকে নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়। পোস্টে যে সকল তথ্য উল্লেখ করা হয়েছে তা মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। শুধু তাই নয়, ওই একই পোস্টে বর্তমান জেলা প্রশাসকের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে শুক্রবার (২৩ জানুয়ারি) সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তানভীর আহমদ। জিডি নং- ১২০০, তারিখ: ২৩/০১/২০২৬। সাংবাদিক তানভীর আহমদ বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে আমার পেশাগত এবং ব্যক্তিগত মর্যাদা ক্ষুণœ করার চেষ্টা করছে। ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স