সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জকে জাতীয় উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে হবে

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫১:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জকে জাতীয় উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে হবে
বাংলাদেশের হাওরাঞ্চল শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি ভিন্ন জীবনব্যবস্থা, ভিন্ন সংগ্রাম এবং ভিন্ন বাস্তবতার নাম। সুনামগঞ্জ জেলা এই হাওরসভ্যতার প্রাণকেন্দ্র। অথচ দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পাঁচ দশক পরও এই জেলার হাওরবাসী উন্নয়ন পরিকল্পনার প্রান্তসীমায় দাঁড়িয়ে আছে। প্রতি বছর বর্ষা আসে, হাওর ডুবে যায়, নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। শুকনো মৌসুমে ধান ওঠে, কিন্তু সেই ধান বাজারে নেওয়ার রাস্তা থাকে না। অসুস্থ রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া যায় না, শিক্ষার্থীদের পড়াশোনা বাধাগ্রস্ত হয়, কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হয় - সবকিছুর মূল কারণ একটাই: যোগাযোগ ও অবকাঠামোগত অবহেলা। গত বৃহস্পতিবার সিলেটে বিএনপি’র নির্বাচনী জনসভায় সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল যে বক্তব্য রেখেছেন, তা হাওরবাসীর কণ্ঠস্বর হিসেবেই বিবেচিত হওয়া উচিত। তিনি যথার্থভাবেই উল্লেখ করেছেন, পুরো জেলা কার্যত একটি মাত্র সড়কের ওপর নির্ভরশীল। হাওরাঞ্চলের মতো প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় এই নির্ভরশীলতা ভয়াবহ পরিণতি ডেকে আনে। হাওরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি রেলপথ সংযোগ। রেল শুধু যাতায়াতের মাধ্যম নয় - এটি কৃষি, মৎস্য, পর্যটন ও কর্মসংস্থানের চালিকাশক্তি। সুনামগঞ্জে রেললাইন পৌঁছালে খাদ্যপণ্য দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ সম্ভব হবে, হাওরকেন্দ্রিক শিল্প গড়ে উঠবে, পর্যটন বিকশিত হবে। একইভাবে সুনামগঞ্জ সদরের ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু শুধু একটি সেতু নয়, এটি অবহেলিত সুরমার দুইপাড়ের বাসিন্দাদের প্রাণের দাবি। এই সেতু বাস্তবায়িত হলে বর্ষা ও শুষ্ক মৌসুমে লাখো মানুষের দুর্ভোগ কমবে, হাওরের উৎপাদনশীলতা বাড়বে এবং জেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। আমরা মনে করি, হাওরাঞ্চলের উন্নয়নকে শুধু বাঁধ নির্মাণ বা ত্রাণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি, অঞ্চলভিত্তিক উন্নয়ন পরিকল্পনা- যেখানে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু অভিযোজন একসাথে বিবেচনায় আসবে। রাজনৈতিক নেতৃত্বের প্রতি হাওরবাসীর প্রত্যাশা স্পষ্ট। ক্ষমতায় যে দলই আসুক, হাওরকে আর পরীক্ষাগার হিসেবে ব্যবহার নয়, বরং জাতীয় উন্নয়নের মূল ¯্রােতে যুক্ত করতে হবে। নূরুল ইসলাম নূরুল যে আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সুনামগঞ্জের দিকে বিশেষ নজর দেওয়ার - তা হাওরবাসীর বহুদিনের জমে থাকা আশা। হাওরের মানুষ করুণা চায় না, চায় ন্যায্য অধিকার। হাওর পিছিয়ে থাকলে দেশ এগোবে না - এই সত্য উপলব্ধি করাই এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী