সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
বিভেদ ছাপিয়ে ঐক্য

এক মঞ্চে দিরাই বিএনপি’র সব বলয়, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন
এক মঞ্চে দিরাই বিএনপি’র সব বলয়, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
সামছুল ইসলাম সরদার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হলো বিএনপি। দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে এক মঞ্চে দাঁড়ালেন দলের সব বলয়ের শীর্ষ নেতারা। এতে উজ্জীবিত হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাংগঠনিক স¤পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের। কেন্দ্রীয় বিএনপি প্রাথমিকভাবে নাছির উদ্দীন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরীকে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিলে দুই পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করে। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলেও তারা এক মঞ্চে আসতে পারেননি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলের হাইকমান্ড নাছির উদ্দীন চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলে কিছুটা হতাশা দেখা দেয় অন্য পক্ষের সমর্থকদের মধ্যে। তবে সব বিভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করে শুক্রবার উপজেলার জগদল ইউনিয়নের হোসেন বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় একই মঞ্চে বক্তব্য রাখেন নাছির উদ্দীন চৌধুরী, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আজমল হোসেন চৌধুরী জাবেদ। নেতাদের একসঙ্গে উপস্থিতি ও বক্তব্যে জনসভা পরিণত হয় ঐক্যের মিলনমেলায়। উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার বলেন, সব ভেদাভেদ ভুলে আমাদের নেতা নাছির উদ্দীন চৌধুরীর জনসভায় সব বলয়ের নেতাদের এক মঞ্চে দেখতে পেরে নেতাকর্মীরা আনন্দিত। আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। অবহেলিত দিরাই-শাল্লার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিশাল জনসমাগমে নেতাকর্মীদের উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপির শক্ত অবস্থানের বার্তাই দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ