সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো : কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:০৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:২০:৩৫ পূর্বাহ্ন
সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো : কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল। শুক্রবার রাত ৮টায় শহরের একটি পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে কামরুজ্জামান কামরুল বলেন, আমার রাজনৈতিক পথচলায় ভুলত্রুটি থাকতে পারে। সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহযোগিতা নিয়েই আমি সামনে এগোতে চাই। তিনি জানান, দলের নবনির্বাচিত চেয়ারম্যান তাকে মনোনয়ন দিয়েছেন। সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান দলের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট ও সার্বিক অবকাঠামো উন্নয়নে আপনাদের সহযোগিতা অপরিহার্য। ইতোমধ্যে কিছু সড়ক উন্নয়ন কাজের অনুমোদন পাওয়া গেছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবো। তিনি আরও বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি উপলব্ধি করেছি, মানুষ টাকা-পয়সা চায় না, তারা চায় সুখে-দুঃখে পাশে থাকা একজন মানুষ। আমার বিশ্বাস, আমি মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছি। কামরুল বলেন, আমি সাধারণ মানুষের অন্তরে থাকতে চাই, যাতে তারা আমাকে তাদের একজন হিসেবে ভাবতে পারে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরকে সঠিক সুরক্ষা করলে দেশের অন্যান্য পর্যটন এলাকা থেকেও সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব। তবে এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা থাকতে হবে। মতবিনিময়ের শেষাংশে তিনি বলেন, নির্বাচিত হলে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। মতবিনিময়কালে বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, হিমাদ্রী শেখর ভদ্র, মাহতাব উদ্দিন তালুকদার, রাজু আহমদ রমজান, শহীদ নূর আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী