সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী

গণমাধ্যমকর্মীদের সঙ্গে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:১১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:১১:০২ পূর্বাহ্ন
গণমাধ্যমকর্মীদের সঙ্গে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আবদুল কাদির বলেছেন, অবহেলিত ও উন্নয়নবঞ্চিত ছাতক-দোয়ারাবাজারবাসীর খেদমত করতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে অবস্থিত তার নির্বাচনী প্রধান কার্যালয়ে দুই উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাফিজ আব্দুল কাদির, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দরিদ্র ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটির ছাতক প্রধান সমন্বয়ক মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, যুগ্ম সাধারণ স¤পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক স¤পাদক ফারুক আহমদ জাবেদসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ