সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

এই মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই : নাজমুল হুদা হিমেল

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৬:৫৭ পূর্বাহ্ন
এই মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই : নাজমুল হুদা হিমেল
স্টাফ রিপোর্টার :: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। এরই অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পৌর শহরের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দোকানে দোকানে গিয়ে পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, সুনামগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার রক্ষায় জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। হাতে সময় খুবই কম। আমি এই মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই। নির্বাচিত হলে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অবহেলিত জনপদগুলোর উন্নয়নে নিজেকে স¤পূর্ণভাবে উৎসর্গ করবো। তিনি আরও বলেন, ভোটারদের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন, তাতে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। তিনি আগামী সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা সাইফুর রহমান শামসু, আব্দুল মতিন, শাহ আলম টিউলিপ, চান মিয়া কমান্ডার, বুলবুল মেম্বার, গোলাম হোসেন অভি, দিলরব, সুহেল মেম্বার, হোসেন আহমেদ, মো. আনিসুল হক, আকাশ মিয়া, নূরুল মিয়া, নাসিম আহমেদ, ইমরান মিয়া, আব্দুল বারী রুহেলসহ আরও অনেক নেতা-কর্মী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী