সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৭:৫৭ পূর্বাহ্ন
ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেপ্তার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের একটি উঠান থেকে শুক্রবার গভীর রাতে ইয়াবাসহ তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের একটি উঠানে শুক্রবার রাতে ইয়াবা বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার শান্তিপুর গ্রামের মাদকব্যবসায়ী আক্তার হোসেন (২৮), জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মাদকব্যবসায়ী জুয়েল মিয়া (২২) ও একই উপজেলার কাশিপুর গ্রামের মাদকব্যবসায়ী লালচান মিয়া (৪৭)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। ওইদিন দুপুরে তাদেরকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন