সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান
ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিতের প্রত্যয়

তাহিরপুরে “কামরুল-আনিসুল ভাই ভাই, ধানের শীষে ভোট চাই” স্লোগানে জনসমাবেশ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:১১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:১১:৫২ পূর্বাহ্ন
তাহিরপুরে “কামরুল-আনিসুল ভাই ভাই, ধানের শীষে ভোট চাই” স্লোগানে জনসমাবেশ
স্টাফ রিপোর্টার :: “কামরুল-আনিসুল ভাই ভাই, ধানের শীষে ভোট চাই” - এই স্লোগানে মুখর হয়ে ওঠে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর। দলীয় ঐক্যের শক্ত বার্তা দিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ও মনোনয়ন বঞ্চিত নেতা আনিসুল হক ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার বিকেলে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত নেতা আনিসুল হকের নিজ বাড়িতে আয়োজিত এক সমাবেশে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তারা এই আহ্বান জানান। সমাবেশে আনিসুল হক বলেন, আমরা সবাই মিলে ধানের শীষের প্রতীককে বিজয়ী করবো। দলীয় মনোনীত প্রার্থীকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকবো। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আগেও যেমন আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও আরও বেশি করে পাশে থাকবো। ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছি। দলীয় প্রতীকের জন্য আমরা দু’জনই চেষ্টা করেছি, শেষ পর্যন্ত মনোনয়ন আমি পেয়েছি। কিন্তু তাই বলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে - এমন নয়। তিনি বলেন, আনিসুল হক ভাইকে সামনে রেখেই, যোগ্য সম্মান দিয়ে অভিভাবক হিসেবে মেনে নিয়েই আমি পথ চলবো। দলের ভেতরে কেউ কাউকে হুমকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই ভাই ভাই - এই কথা মনে রাখতে হবে। সমাবেশে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন উপজেলার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সন্ধ্যায় তাহিরপুর বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নেতা-কর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে