সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিতের প্রত্যয়

তাহিরপুরে “কামরুল-আনিসুল ভাই ভাই, ধানের শীষে ভোট চাই” স্লোগানে জনসমাবেশ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:১১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:১১:৫২ পূর্বাহ্ন
তাহিরপুরে “কামরুল-আনিসুল ভাই ভাই, ধানের শীষে ভোট চাই” স্লোগানে জনসমাবেশ
স্টাফ রিপোর্টার :: “কামরুল-আনিসুল ভাই ভাই, ধানের শীষে ভোট চাই” - এই স্লোগানে মুখর হয়ে ওঠে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর। দলীয় ঐক্যের শক্ত বার্তা দিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ও মনোনয়ন বঞ্চিত নেতা আনিসুল হক ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার বিকেলে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত নেতা আনিসুল হকের নিজ বাড়িতে আয়োজিত এক সমাবেশে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তারা এই আহ্বান জানান। সমাবেশে আনিসুল হক বলেন, আমরা সবাই মিলে ধানের শীষের প্রতীককে বিজয়ী করবো। দলীয় মনোনীত প্রার্থীকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকবো। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আগেও যেমন আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও আরও বেশি করে পাশে থাকবো। ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছি। দলীয় প্রতীকের জন্য আমরা দু’জনই চেষ্টা করেছি, শেষ পর্যন্ত মনোনয়ন আমি পেয়েছি। কিন্তু তাই বলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে - এমন নয়। তিনি বলেন, আনিসুল হক ভাইকে সামনে রেখেই, যোগ্য সম্মান দিয়ে অভিভাবক হিসেবে মেনে নিয়েই আমি পথ চলবো। দলের ভেতরে কেউ কাউকে হুমকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই ভাই ভাই - এই কথা মনে রাখতে হবে। সমাবেশে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন উপজেলার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সন্ধ্যায় তাহিরপুর বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নেতা-কর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প