সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

হোসাইনীয়া কমিটির উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩৫:১৫ পূর্বাহ্ন
হোসাইনীয়া কমিটির উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে জুলুসটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পেশ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা:জি:)। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ছায়্যেদুল ইসলাম মোনাজেরী, অ্যাড. মো. জিয়াউর রহীম শাহীন, অ্যাড. আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সাধারণ স¤পাদক মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি মুফতি সালাহ উদ্দিন আল ক্বাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন আল আযহারি, মাওলানা মিজানুর রহমান রাজাপুরী, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান সোহেল প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে রাজাপুরা দরবার শরীফ-এর পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা:জি:) বলেন, অলি-আউলিয়ার মাজার শরীফ, মোকাম বা আস্তানা হলো ইসলামী সংস্কৃতির একটি অংশ। এসব নিদর্শন রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মাজারে কোনো বেদাতি কাজ করা উচিত নয়। যদি কেউ করতে চায় তা প্রতিরোধ করুন সুশৃঙ্খলভাবে বুঝিয়ে। কিন্তু মাজারে হামলা করে ভাঙচুর করা বা আতঙ্ক সৃষ্টি করা জঘন্য অপরাধ। তিনি আরও বলেন, মাজার বিদ্বেষী ষড়যন্ত্রকারীরা এসব ঘটনা পরিকল্পিতভাবে করে চলেছে। এক শ্রেণীর উগ্রপন্থী লোক দেশকে অস্থিতিশীল করে তোলতে চায়। তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দাসহ দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল