সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সাংবাদিকতায় চার দশক

সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:২৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:২৮:৪০ পূর্বাহ্ন
সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার :: টানা চার দশক ধরে নির্ভীক সাংবাদিকতা, সততা ও সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদান করেছে সুনামগঞ্জের সুহৃদ সমাজ। রবিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে চলতি জানুয়ারি মাসে শহরের মুক্তারপাড়া এলাকায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এবং শহরতলির নিজ গ্রাম ইব্রাহীমপুরে পৃথক পৃথক আয়োজনে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সুনামগঞ্জের এই প্রবীণ সাংবাদিক দীর্ঘ কর্মজীবনে সত্য, ন্যায় ও দায়িত্বশীলতার আদর্শকে দৃঢ়ভাবে ধারণ করে সাংবাদিকতায় নিরলস পথচলা অব্যাহত রেখেছেন। পেশাগত দায়িত্ব পালনে তাঁকে নানা সময়ে মিথ্যা মামলা, হয়রানি, বঞ্চনা ও নির্যাতনের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলেও কখনোই তিনি নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের ১০ থেকে ২০ মার্চ পর্যন্ত ঢাকার দৃকপাঠ ভবনে আয়োজিত ১০ দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে দেশসেরা ১৩ জন সাংবাদিকের একজন হিসেবে তিনি বিশেষ সম্মাননায় ভূষিত হন, যা তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আজও দায়িত্ববোধকে পাথেয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই সংগ্রামী সাংবাদিক। তাঁর অবদান ও সমাজসেবামূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ রবিবার সন্ধ্যার অনুষ্ঠানে চতুর্থবারের মতো তাঁকে সম্মাননা প্রদান করা হয়। ওইদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, কবি কুমার সৌরভ, রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান সাজাউর রাজা সুমন, প্রথম আলো প্রতিবেদক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাড. খলিল রহমান, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুজনের সাংগঠনিক স¤পাদক নূরুল হাসান আতাহের, বাসস প্রতিনিধি মো. আমিনুল হক, চ্যানেল-২৪ প্রতিনিধি এ আর জুয়েল, বৈশাখী টিভি প্রতিনিধি কর্ণ বাবু দাস, শিক্ষক ও উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব কে এম শামসুল আলম রাসেল, তুর্জ দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ