সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সরিষা চাষে দ্বিগুণ লাভবান হাওর অঞ্চলের কৃষকরা

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন
সরিষা চাষে দ্বিগুণ লাভবান হাওর অঞ্চলের কৃষকরা
জালাল উদ্দিন নাসিম :: হাওর জেলা সুনামগঞ্জে কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। ধান চাষের পাশাপাশি পতিত ও অনাবাদি জমিতে সরিষা আবাদ করে কৃষকরা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছেন। এতে একদিকে যেমন আবাদি জমির পরিমাণ বাড়ছে, অন্যদিকে কৃষকরাও হচ্ছেন অর্থনৈতিকভাবে লাভবান। সরিষা চাষ সাধারণত বীজ বপন থেকে ফসল কাটার উপযোগী হতে ৭৫ থেকে ১০০ দিন সময় নেয়। এটি জাতভেদে ও চাষাবাদের পরিবেশের ওপর নির্ভর করে কিছুটা কমবেশি হতে পারে। সাধারণত ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরিষা বীজ বপনের উপযুক্ত সময়। কিছু এলাকায় নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্তও বপন করা যায়। বীজ বপনের দুই থেকে তিন মাসের মধ্যেই সরিষা ফসল সংগ্রহ করা সম্ভব হয়। চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় প্রায় ২০ হাজার কৃষক ৪ হাজার ১০৫ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, বর্তমানে জেলায় মোট ২ হাজার ৬২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার ধর্মপাশা উপজেলায় সর্বাধিক ৭২০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। গত মৌসুমের তুলনায় এবার প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। হাওর অঞ্চলে ধান চাষের পাশাপাশি সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা বারি-১৪, বারি-১৭, বারি-১৮ জাতের পাশাপাশি বিনা-৯ জাতের সরিষাও চাষ করছেন। এছাড়া বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ কর্তৃক উদ্ভাবিত বিনা সরিষা-০৯ ও বিনা সরিষা-১১ জাতগুলো অল্প সময়ে ফলন দেওয়ায় এবং কম খরচে ভালো লাভ হওয়ায় কৃষকদের আগ্রহ আরও বেড়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক হালিম মিয়া বলেন, এক বিঘা জমিতে ধান চাষ করতে ৮ থেকে ৯ হাজার টাকা খরচ হয় এবং ১৩ থেকে ১৪ মণ ধান পাওয়া যায়। এর বাজার মূল্য ১৩ থেকে ১৪ হাজার টাকার বেশি নয়। অথচ এক বিঘা জমিতে সরিষা চাষে সর্বোচ্চ ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয় এবং আয় হয় ২০ থেকে ২২ হাজার টাকা। ধানের তুলনায় সরিষায় কয়েক গুণ বেশি লাভ পাওয়া যায়। তাছাড়া সরিষা চাষে পরিশ্রম ও পরিচর্যা অনেক কম। অন্যান্য কৃষকরাও জানান, সরিষা অনাবাদি ও পতিত জমিতেও ভালোভাবে জন্মে। ধান বা অন্যান্য ফসলের মতো নিয়মিত সেচ, সার প্রয়োগ কিংবা সারাদিন জমিতে পরিচর্যার প্রয়োজন হয় না। কম কষ্টে বেশি লাভ হওয়ায় তারা এখন সরিষা চাষে বেশি আগ্রহী হচ্ছেন। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, গত কয়েক বছরের তুলনায় এবছর সরিষা চাষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃষকদের আমরা উন্নত জাতের বীজ সরবরাহ করেছি এবং নিয়মিত পরামর্শ ও সহায়তা দিচ্ছি। ভবিষ্যতে সরিষা চাষ আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন