সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

দেশে সিস্টেমের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩১:২১ পূর্বাহ্ন
দেশে সিস্টেমের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝিলমিল অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সরকার রাষ্ট্রকে সংস্কার করতে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছেন। প্রস্তাবগুলো যদি ভালো মনে করেন তাহলে ‘হ্যাঁ’, ভালো মনে না করলে ‘না’ তে ভোট দিবেন। তবে দেশে পরিবর্তন দরকার। পরিবর্তন করতে হলে গণভোটে আমাদের অবশ্যই হ্যাঁ-কে বেছে নিতে হবে। একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল ও অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। এসময় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার