সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শিশু একাডেমীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন
শিশু একাডেমীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার উদ্যোগে শিশুদের রচনা, হামদ, নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহরের আবাবিল নুরানী শিশু একাডেমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা নুর হোসাইন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির আহমেদ আকুঞ্জি। জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রথমআলো নিজস্ব প্রতিবেদক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, শহরের মদনীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তফা কামাল, লেখক ও গবেষক সুবাস উদ্দিন, সংগীত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর সুনামগঞ্জের সাবেক পরিচালক মো. ফয়সাল আহমেদ। প্রতিযোগিতার মধ্যে ছিল হযরত মুহাম্মদ (সা.) জীবনাদর্শের উপর উপস্থিত রচনা লিখন (৪র্থ থেকে ৬ষ্ঠ) ‘ক’ বিভাগ, ৭ম থেকে ১০ম ‘খ’ বিভাগ। হামদ নাত প্রতিযোগিতা ছিল অনুর্ধ ৩য় ‘ক’ বিভাগ, ৪র্থ থেকে ৬ষ্ঠ ‘খ’ বিভাগ, ৭ম থেকে ১০ম ‘গ’ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন হাফিজ মাওলানা নুর হোসাইন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স