সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয় : এনডিসি মমতাজ আহমেদ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন
নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয় : এনডিসি মমতাজ আহমেদ
দিরাই প্রতিনিধি :: নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, আমাদের মন্ত্রণালয় বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায় বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের দেশের জনগণ এর সুফল পেতে শুরু করেছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের নারীরা তাদের অধিকার ও ক্ষমতায়ণ সর্ম্কে অনেক সচেতন। যে দেশের অর্ধেক নারী, সে নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। আমাদের মন্ত্রণালয় নারীদের যোগ্য ও দক্ষ জনশক্তিতে পরিণত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে তার সুফল জেলা ও উপজেলাসহ গ্রামের নারীরা পেতে শুরু করেছে। তিনি আরও বলেন, তোমরা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফিমেইল একাডেমিতে এসে সম্পূর্ণ বিনাখরচে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করার পথে অগ্রসর হচ্ছো, আমি আশাবাদী তোমার তোমাদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে শুধু দেশ নয়, বিশ্ব জয় করবে। যতটুকু জানতে পারলাম একাডেমির অসহায় এতিম মেয়েরা লেখাপড়ায় প্রতিভার স্বাক্ষর রেখে দেশ বিদেশে নিজের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখছে। তিনি একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন আজকের বিভিন্ন শ্রেণিপেশার জনগণের উপস্থিতি প্রমাণ করে এলাকার জনগণ আমাদের সেবামূলক কাজের সাথে আছে। আমাদের মন্ত্রণালয় অতীতের ন্যায় আগামীতে একাডেমির উন্নয়নে সহায়তা করে যাবে। তিনি সকলকে নিজ অবস্থান থেকে একাডেমির উন্নয়নে কাজ করার আহ্বান জানান। গত শনিবার দুপুরে বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাই আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধও নারীর ক্ষমতায়ন বিষয়ে করণীয় শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল নাজমা বেগমের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার, প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌস, সুনামগঞ্জের সহকারী কমিশনার দিপান্বিতা দেবী, সুনামগঞ্জের নারী ও শিশু বিভাগের উপ পরিচালক রেজাউল আলম, প্রবাসী কমিউনিটি নেতা চিকিৎসক মাসুক আহমদ, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, মাতারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মাওলানা গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক