সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

খরচার হাওরে খাল শুকিয়ে মাছ লুট বন্ধ করুন

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন
খরচার হাওরে খাল শুকিয়ে মাছ লুট বন্ধ করুন
সুনামগঞ্জের খরচার হাওরে যা ঘটছে, তা শুধু একটি এলাকার সমস্যা নয় - এটি আমাদের হাওর ব্যবস্থাপনা, কৃষি সুরক্ষা ও প্রশাসনিক নজরদারির বড় ব্যর্থতার প্রতিচ্ছবি। বোরো মৌসুমের শুরুতেই সেচের পানির অভাবে ফেটে চৌচির হয়ে পড়ছে ফসলি জমি, আর সেই পানিই রাতের আঁধারে অবৈধভাবে শুকিয়ে ফেলা হচ্ছে মাছ লুটের উদ্দেশ্যে। এটি সরাসরি কৃষকের জীবিকা, খাদ্য উৎপাদন এবং হাওরের প্রাকৃতিক ভারসাম্যের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ অপরাধ। খরচার হাওর সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বোরো ফসলের অন্যতম ভা-ার। প্রায় ১৩ হাজার হেক্টর জমির চাষাবাদ নির্ভর করে খরচার খালের ওপর। বছরের পর বছর ধরে এই খাল বৈধ ইজারার আওতায় নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়ে আসলেও চলতি মৌসুমে একটি প্রভাবশালী অসাধু চক্র জোরপূর্বক খাল দখল করে সেচ পা¤প বসিয়ে পানি অপসারণ করছে। ফলে একদিকে মাছ লুট হচ্ছে, অন্যদিকে কৃষকের সেচের একমাত্র প্রাকৃতিক উৎস ধ্বংস হয়ে যাচ্ছে। এটি শুধু অবৈধ মাছ আহরণের ঘটনা নয়; এটি পরিকল্পিতভাবে কৃত্রিম সেচ সংকট সৃষ্টি করার শামিল। অসময়ে খাল শুকিয়ে ফেলায় শত শত বিঘা জমি আজ পানিশূন্য। কৃষকেরা যেখানে বোরো আবাদ নিয়ে ব্যস্ত, সেখানে রাতের আঁধারে শত শত লোকের অংশগ্রহণে খাল শুকিয়ে ফেলা এক ধরনের হাওর সন্ত্রাসে রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এই কর্মকা- দীর্ঘদিন ধরে চললেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি - যা অত্যন্ত উদ্বেগজনক। হাওর শুধু মাছ ধরার জায়গা নয়; এটি একটি সংবেদনশীল প্রাকৃতিক ও কৃষি প্রতিবেশ। এখানে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে তার প্রভাব পড়ে ফসল, মৎস্য, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রার ওপর। কয়েকজনের লোভের কারণে যদি হাজারো কৃষকের ফসল হুমকির মুখে পড়ে, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জেলা প্রশাসক খাল শুকানো বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, এটি আশাব্যঞ্জক। তবে অভিজ্ঞতা বলে, শুধু নির্দেশনা নয়, চাই দ্রুত মাঠপর্যায়ের কার্যকর অভিযান, অবৈধ সেচ পা¤প জব্দ, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিয়মিত নজরদারি। একই সঙ্গে হাওর এলাকার পানি ব্যবস্থাপনায় কৃষক, মৎস্যজীবী ও প্রশাসনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। খাদ্য নিরাপত্তা ও কৃষক বাঁচাতে হলে হাওর বাঁচাতে হবে। খাল শুকিয়ে মাছ লুটের মতো অপরাধকে কোনোভাবেই ‘স্থানীয় বিষয়’ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এখনই কঠোর ব্যবস্থা না নিলে এর পরিণতি হবে ভয়াবহ - যার দায় এড়াতে পারবে না কেউই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ