সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অটোরিকশা চাপায় মাদরাসা ছাত্র নিহত

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন
অটোরিকশা চাপায় মাদরাসা ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মোঃ শাহী (৭) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের উজান তাহিরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহী উপজেলার উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং স্থানীয় রওজাতুল উলুম মাদরাসার ছাত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শাহী রাস্তা পার হচ্ছিল। এ সময় সুনামগঞ্জ জেলা শহর থেকে মালামাল বোঝাই ব্যাটারিচালিত একটি অটোরিকশা (জোবায়োর অ্যান্ড আদিবা পরিবহন) দ্রুতগতিতে তাহিরপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। উজান তাহিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মিল হক নাসরুমের বাড়ির সামনে অটোরিকশাটি শিশুটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক অটোরিকশাটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা শাহীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী