সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে : ডিসি

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৯:১১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৯:১১:০৪ পূর্বাহ্ন
লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে : ডিসি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণকাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার সকাল ৯টায় তিনি এই নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসিম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম কয়েস, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ রাসেল আহমদ, মোহাম্মদ কমলা মিয়া, বদরুল আলম বাবু মিয়া, সফি উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লঞ্চঘাট এলাকা শহরের অন্যতম পরিবেশবান্ধব ও নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে। এখানে সুন্দর ও নিরিবিলি পরিবেশে মানুষ পরিবার-পরিজন নিয়ে কিছু সময় কাটাতে পারবেন। তিনি আরও বলেন, লঞ্চঘাট এলাকা হবে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন স্থান। এখানে কোনো অবৈধ বা অনৈতিক কর্মকা- করতে দেওয়া হবে না। এলাকাটি সবসময় ময়লা-আবর্জনামুক্ত ও দুর্গন্ধমুক্ত রাখতে স্থানীয়দের সচেতন থাকতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট এলাকায় সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি থাকবে বলেও জানান তিনি। যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে পূর্বইব্রাহীমপুর গ্রামবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আবেদনের প্রথম দিনই জেলা প্রশাসক যাত্রী ছাউনি নির্মাণের আশ্বাস দিয়েছিলেন এবং তিনি তাঁর কথা রেখেছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৮ এপ্রিল পূর্বইব্রাহীমপুর গ্রামের বাসিন্দারা খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় ৮ মাস ২২ দিন পর গত ১ জানুয়ারি লঞ্চঘাট এলাকায় অবৈধ দখলে থাকা ৩১ শতক ভূমি উদ্ধার করে প্রশাসন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি