সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অবলা প্রাণীর ওপর নির্মমতা কোনোভাবেই সভ্যতার পরিচয় হতে পারে না

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:২৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:২৩:২৭ পূর্বাহ্ন
অবলা প্রাণীর ওপর নির্মমতা কোনোভাবেই সভ্যতার পরিচয় হতে পারে না
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে আলুক্ষেত নষ্ট করার অভিযোগে একটি ঘোড়াকে ফাঁস লাগিয়ে হত্যার ঘটনা আমাদের সমাজের মানবিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। যে সমাজ নিজেকে সভ্য বলে দাবি করে, সেই সমাজে অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জমির ক্ষতি হয়েছে - এই অভিযোগ সত্য হলেও তার প্রতিকার কখনোই প্রাণহত্যা হতে পারে না। ঘোড়াটি কোনো অপরাধী নয়; সে একটি নিরীহ প্রাণী, যার মাধ্যমে তার মালিক আইয়ূব আলী জীবিকা নির্বাহ করতেন। মানুষের মালামাল বহনের কাজে ব্যবহৃত এই ঘোড়াটি শুধু একটি প্রাণই নয়, ছিল একটি পরিবারের আয়ের উৎস। সেই ঘোড়াকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে ফাঁস দেওয়া নিছক অপরাধ নয়, এটি এক ধরনের নির্মমতা, যা মানুষের নৈতিকতার গভীর সংকট নির্দেশ করে। আইনের চোখে পশু নির্যাতন ও হত্যা দ-নীয় অপরাধ। ‘আলুক্ষেত নষ্ট’ হওয়ার অভিযোগ থাকলে তার জন্য আইনি পথ খোলা ছিল- ক্ষতিপূরণ দাবি, স্থানীয়ভাবে মীমাংসা কিংবা প্রশাসনের শরণাপন্ন হওয়া। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এমন নৃশংস কাজ করা সমাজে ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করে। আজ একটি ঘোড়া, কাল হয়তো মানুষ - এই প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করায় পুলিশকে ধন্যবাদ জানাই। তবে শুধু আটক করাই যথেষ্ট নয়, প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি। যাতে ভবিষ্যতে কেউ পশু বা মানুষের ওপর এমন পাশবিক আচরণ করার সাহস না পায়। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে- গ্রামাঞ্চলে পশুস¤পদ সংরক্ষণ, কৃষক ও পশুপালকদের মধ্যে বিরোধ মীমাংসার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো। পশু নির্যাতন রোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে। একটি সভ্য সমাজের মাপকাঠি হলো দুর্বল ও নিরীহের প্রতি তার আচরণ। অবলা প্রাণীর ওপর নির্মমতা কোনোভাবেই সভ্যতার পরিচয় হতে পারে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে প্রত্যাশা করি- মানুষের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে, তবেই এমন নিষ্ঠুরতার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী