সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪১:০১ পূর্বাহ্ন
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
জামালগঞ্জ প্রতিনিধি :: “সুস্থ দেহে সুন্দর মন” - এই প্রত্যয়ে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। বিদ্যালয়ের শিক্ষক চিত্তরঞ্জন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, সমাজ সেবক আব্দুর রব, জামালগঞ্জ কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, গোয়াইনঘাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মুখলেছুর রহমান, ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার অফিসার রবিউল ইসলাম, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বীনা। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৃত্য, সংগীত ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। এসময় খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক হোসনেয়ারা বেগম। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। উৎসবমুখর এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ