সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

জলমহাল শুকিয়ে মাছ শিকারের দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন
জলমহাল শুকিয়ে মাছ শিকারের দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার আতলা বিল জলমহালে একটি শ্যালো মেশিন বসিয়ে জলমহালের তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলাম উদ্দিন (২৭) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও দুই শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার কুর্শিবাড়ী গ্রামে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই দন্ড- দেন। এ সময় জলমহালে ব্যবহৃত শ্যালো মেশিনটিও বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আতলা বিল জলমহালে শ্যালো মেশিন বসিয়ে জলমহালের তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিলেন উপজেলার কুর্শিবাড়ী গ্রামের ইসলাম উদ্দিন। খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে এই দন্ড দেন এবং ব্যবহৃত শ্যালো মেশিনটি বিনষ্ট করা হয়। ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, দন্ড পাওয়া ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী